News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে
(সিকৃবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে
তাঁর সুস্বাস্থ্য,
দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ
কামনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী
পরিবার: সাদা দল, কর্মকর্তা
পরিষদ, কর্মচারী পরিষদ ও ছাত্রদলের উদ্যোগে
২১ নভেম্বর (শনিবার) বাদ
মাগরিব বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের
আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর
ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। উক্ত
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন সিকৃবি সাদা দলের সভাপতি প্রফেসর ড. মোঃ এমদাদুল
হক, সহ সভাপতি প্রফেসর ড. মোঃ নাজমুল হক, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক,
সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের
পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ
মাহবুব ইকবাল, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রফেসর ড. মোঃ জসিম
উদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুজ্জামান,
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) মোহাম্মদ নেয়ামত উল্যাহ সহ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার
পাশাপাশি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
ও তাঁদের ছোট ছেলে আরাফাত
রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও
দেশ ও জাতির কল্যাণ
কামনা এবং অশুভ শক্তির
সকল অপচেষ্টা প্রতিহত করার লক্ষ্যে বিশেষ
দোয়া ও মোনাজাত করা হয়।