Upcoming Conference/Events

Pages

News

News Details
সিলেট ক্যারম অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত Syed Layek 2nd Open Carrom Tournament ’26-এ সিকৃবির সাফল্য
Sunday, 07-June-2026 [10:06:35]


গত ৫ ও ৬ জুন অনুষ্ঠিত Syed Layek 2nd Open Carrom Tournament ’26-এ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২ জন ছাত্র, ৩ জন ছাত্রী এবং ১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উক্ত প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯২ জন পুরুষ ও ৮ জন মহিলা ক্রীড়াবিদ অংশ নেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৯২ জন পুরুষ খেলোয়াড়ের মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী রনি আহমেদ কৃতিত্বের সঙ্গে ১৬তম স্থান অর্জন করেন।

এছাড়া, চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রী সৈয়দা জান্নাত ঋতু উদীয়মান খেলোয়াড় (Emerging Player) হিসেবে পুরস্কার লাভ করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিনিধি— রনি আহমেদ, সাদিয়া, সৈয়দা জান্নাত ঋতু, মরিয়ম এবং উপপরিচালক নাজিয়া শারমীন জেনী— পুরস্কার অর্জন করেন।

সিকৃবির সকল অংশগ্রহণকারীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এ সাফল্য ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে আরও গৌরব বয়ে আনবে বলে