News
সিলেট কৃষি
বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস- চ্যান্সেলর
প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেছেন, মানুষসহ প্রাণীকুলের স্বাভাবিক বিকাশ ও বৃদ্ধির
জন্য অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে।১৮ অক্টোবর 'রিজিওনাল ওয়ার্কশপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স
অ্যাওয়ারনেস
অ্যান্ড ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ প্রোগ্রাম' এ সম্মানিত অতিথির
বক্তব্যে সিকৃবি ভাইস - চ্যান্সেলর প্রফেসর
ড. মোঃ আলিমুল ইসলাম এসব কথা বলে । তিনি বলেন, কোন ব্যাকটেরিয়াল এজেন্ট এর জন্য কোন
অ্যান্টিবায়োটিক কার্যকরী তা না জেনে অবাধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। নির্দিষ্ট প্রাণীর জন্য অ্যান্টিবায়োটিক এর নির্ধারিত ডোজ
ব্যবহার না করার ফলে ১৫ থেকে ২০ টি অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে রেজিস্ট্যান্স তৈরি
হয়েছে যার ফলে এগুলোর কার্যকারিতা নেই বললেই
চলে। এভাবে অবাধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে ব্যাকটেরিয়া গুলো সুপারবাগে পরিণত
হয়ে প্রকৃতিতে বিরাজ করবে এবং গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগির মাধ্যমে মানব দেহে প্রবেশ করবে যা প্রাণীকুল ও মানুষের
অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
এ কারণে সঠিক রোগ নির্ণয় করে সঠিক মাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের কোন বিকল্প
নেই। এক্ষেত্রে সরকারি - বেসরকারি উদ্যোগে সমন্বিত ভাবে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে।