Notice
এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীকে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট প্রদানের সুবিধার্থে আগামী ০৯ হতে ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণি কার্যক্রম তথা ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ নির্বাহী আদেশে এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সাপ্তাহিক ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও হলসমূহ বন্ধ থাকবে।
উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হতে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং অফিস চলবে।