News
সিলেট
কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কীটতত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ ফুয়াদ
মন্ডল-এর প্রাণপ্রিয় পিতা
মোঃ আব্দুল আউয়াল মন্ডল-এর মৃত্যুতে গভীর শোক ও
দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর
ড. মো. আলিমুল ইসলাম
। এক শোক বার্তায়
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত
পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ড.
মোঃ ফুয়াদ মন্ডল-এর পিতা মোঃ
আব্দুল আউয়াল মন্ডল গত ১৪ জুন
২০২৬ তারিখ ভোরে নিজ বাসভবনে
ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন)। মৃত্যুকালে তাঁর
বয়স হয়েছিল ৭১ বছর। তিনি
দুই কন্যা, দুই পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে
গেছেন।