News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) সংস্কারকৃত লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার ( ২২ মে) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পরিকল্পিতভাবে মাছ চাষ করা গেলে তা গবেষণার সুযোগ সৃষ্টির পাশাপাশি মিঠাপানির মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, সরকারি- বেসরকারি উদ্যোগে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশীয় মাছের বংশবৃদ্ধি এবং মৎস্যসম্পদ রক্ষা করে প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব।