News
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কবিগুরুর কালজয়ী সৃষ্টি, প্রেম, প্রকৃতি ও মানবতাবাদের দর্শন আমাদের জীবনে চিরন্তন পাথেয়।বাংলা সাহিত্য, সংগীত, চিত্রশিল্প, দর্শন - জীবনের প্রতিটি স্তরে রবীন্দ্রনাথ মিশে আছেন। প্রতিবছর ২৫শে বৈশাখে রবীন্দ্রপ্রেমী বাঙালির মনে তৈরি হয় বিশেষ এক আবহ। কারণ দিনটি শুধু একজন কবির জন্মদিন নয়, এটি বাঙালির সংস্কৃতি, মনন ও আত্মপরিচয়ের দিনও।শিক্ষার উন্নয়নে বরাবরই সোচ্চার ছিলেন বিশ্বকবি। নতুন প্রজন্মকে সুশিক্ষার আলোয় আলোকিত করতে তিনি প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন। আমাদের জাতীয় জীবনের বহু ক্ষেত্রে বিশ্বকবির অবদান অনস্বীকার্য। আমাদের মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস। তাঁর সৃষ্টি আমাদের সৌন্দর্য, সত্য এবং জ্ঞানের সন্ধানে অনুপ্রাণিত করুক।