Upcoming Conference/Events

Pages

News

News Details
হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র ওরস মোবারক উপলক্ষে সিকৃবি ভিসির শুভেচ্ছা
Saturday, 09-May-2026 [04:05:28]

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র ওরস মোবারক  উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে  আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র নগরী সিলেটে এই মহান অলির ওরস উপলক্ষে দরগাহ শরীফে ভক্তদের ঢল নেমেছে, চলছে কোরআন খতম ও জিকির। দেশ বিদেশের ভক্ত ও আউলিয়া প্রেমী মানুষজন এতে অংশগ্রহণ করছেন নিজ নিজ উদ্যোগে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যে ছুটে এসেছেন ভক্ত আশেকানরা । হযরত শাহজালাল (রহ.) চতুর্দশ শতাব্দীর একজন প্রখ্যাত সুফি সাধক ও ইসলাম প্রচারক। তিনি ১৩০৩ খ্রিষ্টাব্দে ৩৬০ জন আউলিয়া নিয়ে সুদূর ইয়েমেন থেকে সিলেটে আসার পর তৎকালীন সিলেটের রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে এই অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আল্লাহপাক তাঁর রুহের মাগফিরাত দান করুন এবং আমাদের সকলকে নবীজীর সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক সফল ও শান্তিপূর্ণ হোক। মহান অলির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমান ও আমল কবুল করুন।

আমিন।।