News
সিকৃবি'র সিন্ডিকেট সদস্য হলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং সংসদ সদস্য তাহসিনা রুশদীর।।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মাননীয় সংসদ নেতা তথা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ২২৯ সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং ২৩০ সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোছা: তাহসিনা রুশদীরকে মনোনয়ন প্রদান করেছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)( ছ)ধারা অনুযায়ী এ মনোনয়ন প্রদান করেছেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।