Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবি’তে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
Wednesday, 15-April-2026 [03:04:05]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলামক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেসশীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ একটি অপরিহার্য অঙ্গীকার। প্রেক্ষাপটে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া কেবল আনুষ্ঠানিক মূল্যায়ন নয়, বরং শিক্ষা, গবেষণা পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা গবেষণায় সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বিএইটিই এর নির্ধারিত মানদণ্ড অনুসরণ এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও উন্নত আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।

তিনি আরও বলেন, কেবল ডিগ্রি প্রদানই নয়, শিক্ষার্থীদের দক্ষ, উদ্ভাবনী বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য।

১৫ এপ্রিল (বুধবার) সিকৃবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কৃষি প্রকৌশল প্রযুক্তি অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিতক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেসশীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভিসি প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম। আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর . মোঃ আব্দুর রশিদ সরকার এর সঞ্চালনায় এবং পরিচালক প্রফেসর . এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর . মুক্তারুন ইসলাম।

 

দিন ব্যাপী প্রশিক্ষণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল প্রযুক্তি অনুষদের প্রায় ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।