News
শোকবার্তা
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২০২২–২৩ শিক্ষাবর্ষের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ১৪তম ব্যাচের শিক্ষার্থী খন্দকার এহসানুল হক রুহিতের খন্দকার এহসানুল হক রুহিত পিতা: খন্দকার এমদাদুল হক মাতা: খন্দকার ফাহমিদা আক্তার,৬৭/৭, টিএন্ডটি রোড, ভালুকা পৌরসভা, ময়মনসিংহ দুরারোগ্য ক্যান্সারের সাথে দীর্ঘ সংগ্রামের পর ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত।
তাঁর এই অকাল মৃত্যুতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। একজন সম্ভাবনাময় শিক্ষার্থী হিসেবে তাঁর স্মৃতি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সহপাঠীদের হৃদয়ে চিরদিন অম্লান থাকবে।
আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
প্রফেসর ডঃ মোঃ আলিমুল ইসলাম
উপাচার্য
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়