Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবি'র বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Sunday, 16-November-2025 [08:11:07]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি)  বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।১৬ নভেম্বর (রবিবার)

বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসের কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি'র ভাইস - চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

অনুষ্ঠানে অনুষদের বিভাগীয় প্রধানগণ সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী ডিন প্রফেসর ড. মেহেদী হাসান খানের একাডেমিক উৎকর্ষতা, গবেষণা উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী ডিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ভাইস - চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন,“ডিন হিসেবে প্রফেসর ড. মেহেদী হাসান খানের মেয়াদকালে অনুষদের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক অগ্রগতি অনুকরণীয়।” তিনি ড. মেহেদী হাসান এর কর্ম ও অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি কাজের সূত্রে একসঙ্গে কাটানো সুখকর স্মৃতিগুলো তুলে ধরেন এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।