News
শুভ
জন্মাষ্টমী উপলক্ষে ১৬ আগস্ট শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে
(সিকৃবি) বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রশাসনিক ভবনের সামনে থেকে পূজা উদযাপন
পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় সিকৃবি ভিসি প্রফেসর
ড. মোঃ আলিমুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মাহবুব-ই-ইলাহী, ছাত্রপরামর্শ ও নির্দেশনা
দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম
উদ্দিন আহাম্মদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ড. মৃত্যুন্জয় কুন্ডসহ শিক্ষক,
কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় হাতে ব্যানার নিয়ে সবাই ধর্মীয়
সম্প্রীতি, শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেন।
শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন মানবজাতির জন্য এক অনন্য
শিক্ষা। তিনি আমাদের শিখিয়েছেন—প্রভুত্বে নয়, প্রেম ও ভ্রাতৃত্বেই রয়েছে পরম আশ্রয়।
জন্মাষ্টমীর মূল বার্তা হলো সত্য, ন্যায়, প্রেম, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ। এ মূল্যবোধ
ধারণের মাধ্যমে আমরা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারি। শ্রীকৃষ্ণের উপদেশ
আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখাবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার
সবসময় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা প্রত্যাশা করি, এ উৎসব সমাজে ঐক্য,
ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধন আরও দৃঢ় করবে।
পরে সেখানে ভক্তিমূলক গান ও
ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।