First National Blood Olympiad -2025 এ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি Team- Eagle Elites 2nd Runner-up হওয়ায় সিকৃবি'র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে উপস্থাপন করায় মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম তাদেরকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান করেন। এ সময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদার উপস্থিত ছিলেন।
বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) কর্তৃক আয়োজিত First National Olympiad-2025 এ বাংলাদেশের ৬১ জেলার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বমোট ২৬০ টি টিম (প্রতি ৩ জন=১ টিম) এই বছর ন্যাশনাল ব্লাড অলিম্পিয়াড এ অংশগ্রহণ করে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি Team:Eagle Elites ১ম রাউন্ডে আন্ত:বিভাগ পর্যায়ে ১ম স্থান অধিকার করে। ২য় রাউন্ডে অন্ত:বিভাগ পর্যায়ে ৩য় স্থান অধিকার করে।
সর্বশেষ গত ২৭ শে জুন-২০২৫ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল রাউন্ডে Team:Eagle Elites 2nd Runner-up হিসেবে নির্বাচিত হয়। পরবর্তিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, মেডেল এবং নগদ অর্থ প্রদান করেন