Notice
এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান উপলক্ষে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আগামী ৪ মার্চ ২০২৬, বুধবার, বিকাল ৩:১৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী-কে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।