News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য,
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় সিকৃবি ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা, সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনারকে অবহিত করেন। পাশাপাশি তিনি শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সিকৃবির বর্তমান অবস্থান তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তাঁর সহযোগিতা প্রত্যাশা করেন।
সাক্ষাৎকালে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা, কৃষি গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।