News
সিলেট
কৃষি বিশ্ববিদ্যালয়ের
(সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে
মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.
মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়।
সভায়
একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে
আরও গতিশীলতা আনয়নের লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে
দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ
মজুমদার ।
মতবিনিময়কালে
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, “আমাকে ভাইস-চ্যান্সেলর
হিসেবে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও
ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবে আমাদের যে সুযোগ-সুবিধা
ও সম্পদ রয়েছে, তা যথাযথভাবে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে
নিতে হবে।
তিনি
বলেন, নিয়মিত ক্লাস ও পরীক্ষা গ্রহণ এবং একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে অনুসরণের বিষয়ে
আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং উন্নয়ন, গবেষণা
কার্যক্রম সম্প্রসারণ এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে যে ধরনের সুযোগ-সুবিধা
প্রয়োজন, তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।
সর্বোপরি,
আমরা সবাই এই বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য। পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত
প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে হবে। এ জন্য তিনি শিক্ষক, কর্মকর্তা,
কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সিকৃবির
রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা এর
সঞ্চালনায় এ সময় আরও
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, ডিন
কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মুক্তারুন ইসলাম ও প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম।
সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের
মূল্যবান মতামত তুলে ধরেন।