News
শেরেবাংলা
কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন এন্ড ইনফরমেশন
সিস্টেম বিভাগের
প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার-কে সিলেট কৃষি
বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দিয়েছে
সরকার।
সোমবার
(২৮ সেপ্টেম্বর ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি
করা এক প্রজ্ঞাপনে এ
তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে
বলা হয়, রাষ্ট্রপতি ও
চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন,
২০০৬-এর ১০(১)
ধারা অনুযায়ী প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদারকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর
পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের
শর্ত অনুযায়ী, তিনি চার (৪)
বছর অথবা তাঁর অবসর
গ্রহণের তারিখ পর্যন্ত (যেটি আগে হবে)
ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রফেসর
ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শেরেবাংলা
কৃষি বিশ্ববিদ্যালয়ের
এগ্রিকালচার এক্সটেনশন এন্ড ইনফরমেশন
সিস্টেম বিভাগের
একজন জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষক। শিক্ষা,
গবেষণা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে
তাঁর দীর্ঘ অভিজ্ঞতা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা
ও গবেষণার মানোন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা
প্রকাশ করেছেন।