Upcoming Conference/Events

Pages

News

News Details
সঠিক সময়ে সঠিক পরিমাণ কর প্রদান করলে রাষ্ট্র শক্তিশালী হয় ---------------সিকৃবি ভিসি
Saturday, 22-August-2026 [07:08:37]



সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভ্যাট ও ট্যাক্সেশন বিষয়ক ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচির ২য় প্রশিক্ষণ কর্মসূচি শনিবার (২২ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২-এর কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে  আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-এ-এলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌল্লাহ এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, একটি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়ম-কানুনের যথাযথ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্যাট ও ট্যাক্স সম্পর্কে সংশ্লিষ্টদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি হলে আর্থিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে রাজস্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক পরিমাণ কর প্রদান করলে রাষ্ট্র শক্তিশালী হয়, আর রাষ্ট্র শক্তিশালী হলে জনগণের জীবনমান উন্নত হয়। উল্লেখ্য উক্ত প্রশিক্ষণের মাধ্যমে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের 

প্রায় ১৬০ জন শিক্ষক ও কর্মকর্তা ভ্যাট ও ট্যাক্স সম্পর্কিত সর্বশেষ তথ্য সম্পর্কে অবহিত হতে পেরেছেন ।