News
সিলেট
কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত
ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৪ মার্চ ২০২৬
(বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে
কেন্দ্রীয় অডিটোরিয়ামে দোয়া
ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া
ও ইফতার মাহফিলে প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর
ড. মোঃ আলিমুল ইসলাম।
ইফতার পূর্বে মাহে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত
আলোচনায় প্রধান অতিথির
বক্তব্যে সিকৃবি’র ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল
ইসলাম বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির
মাস। এই মাসে আমরা
সংযম, সহনশীলতা ও মানবিকতার যে
শিক্ষা লাভ করি, তা
সারা বছর জীবনে ধারণ
করতে হবে। সততা, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ
চর্চার মাধ্যমে আমরা একটি মানবিক
ও আদর্শ সমাজ গড়ে তুলতে
পারি।
তিনি
আরও বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়।
এই মাস কেবল রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের নৈতিকতা, সহমর্মিতা ও মানবিকতার
চর্চার এক অনন্য সুযোগ।“শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক শিক্ষাকেও
গুরুত্ব দিই। রমজান আমাদের সেই নৈতিক ভিত্তিকে আরও দৃঢ় করার প্রেরণা যোগায়।”আলোচনা
শেষে দেশ, জাতি ও
সমগ্র মুসলিম উম্মার কল্যাণ কামনা
করে মোনাজাত করা হয়।
দোয়া
ও ইফতার মাহফিলে প্রায় ৫
শতাধিক শিক্ষক, কর্মকর্তা
ও কর্মচারী অংশগ্রহণ করেন।