News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) এডকম '২০২৬ এর প্রথম সভা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: ইকবাল হোসেন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত এডকমের সভায় সভাপতিত্ব করেন সিকৃবি'র ভাইস- চ্যান্সেলর ও এডকম '২০২৬ এর সভাপতি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। সভায় জানানো হয়,গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির ১ম সভায় উল্লেখ্যযোগ্য সিদ্ধান্তসমূহের আলোকে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা (২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ) আগামী ৩ জানুয়ারি'২৬ শনিবার বিকাল ২.০০ টা হতে ৩.০০ টার মধ্যে অনুষ্ঠিত হবে।শিক্ষার্থীদের কাছ থেকে ২৫ নভেম্বর'২৫ হতে ১৫ ডিসেম্বর'২৫ আবেদন আহ্বান করা হবে। উক্ত শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ জুলাই'২৬ এবং ভর্তির ফলাফলে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীর নামের তালিকার সাথে অপেক্ষামান তালিকায় ১০গুণ বেশি শিক্ষার্থীর নাম রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম জানান,ভর্তি পরীক্ষার সকল তথ্য ও নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে নিয়মিতভাবে হালনাগাদ করা হবে। তিনি আরও বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট অনেকাংশে লাগব হবে । উল্লেখ্য, এবারের ভর্তি কার্যক্রমের আয়োজক ও সার্বিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এবারের কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।